ACURE-এর মিক্সড নাটস অ্যান্ড ফ্রুটস হলো ১০টিরও বেশি প্রিমিয়াম উপাদানের এক পারফেক্ট কম্বিনেশন — কাজু, কাঠবাদাম, আখরোট, পেস্তাসহ বিভিন্ন বাদাম এবং কিসমিস, অ্যাপ্রিকট ও তিন ধরনের সিডসের সমন্বয়ে তৈরি। বৈচিত্র্যময় পুষ্টিগুণে ভরপুর এই মিশ্রণ প্রতিদিনের ডায়েটে যোগ করলে তা হৃদযন্ত্র, মস্তিষ্ক ও সার্বিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Key Benefits of Mixed Nuts & Fruits
✓ সুষম পুষ্টির উৎস – একসাথে বিভিন্ন বাদাম, ফল ও সিডস থেকে প্রোটিন, ফাইবার ও মিনারেল পাওয়া যায়
✓ হৃদযন্ত্রের সুরক্ষা – স্বাস্থ্যকর ফ্যাট ও ওমেগা-৩ খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে
✓ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি – বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ইমিউন সিস্টেম শক্তিশালী করে
✓ হজমশক্তি উন্নত করে – উচ্চ ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজমে সহায়ক ও পেট পরিষ্কার রাখে
✓ শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি – প্রাকৃতিক শর্করা ও প্রোটিনের সমন্বয়ে দ্রুত এনার্জি জোগায়
✓ মানসিক চাপ কমাতে সহায়ক – ম্যাগনেসিয়াম সমৃদ্ধ উপাদান স্নায়ুতন্ত্র শান্ত রাখতে সহায়ক
মিক্সড নাটস অ্যান্ড ফ্রুটস খাওয়ার নিয়ম (How to Use)
১
সরাসরি স্ন্যাকস হিসেবে খেতে পারেন, প্রতিদিন এক মুঠো যথেষ্ট।
২
অফিস, ভ্রমণ বা যেকোনো সময়ের হেলদি স্ন্যাকস হিসেবে সাথে রাখতে পারেন।
৩
ওটমিল, দই বা সালাদের সাথে মিশিয়ে খেতে পারেন।
Acure মিক্সড নাটস অ্যান্ড ফ্রুটসের মান ও উপাদান (Quality & Ingredient)
মিশ্রণ: কাজু, কাঠবাদাম, পেস্তাসহ, চিনবাদাম, গোল্ড কিসমিস, কালো কিসমিস, মিষ্টিকুমরা বীজ, তরমুজবীজ সহ ১০ টিরও বেশি উপাদান রয়েছে।
মিক্সড নাটস অ্যান্ড ফ্রুটস খাওয়ার সতর্কতা (Precautions)
যাদের বাদাম বা বীজজাতীয় খাবারে অ্যালার্জি আছে, তারা খাওয়ার আগে সতর্ক থাকুন।