Acure Kabli Boot- কাবলি বুট কাবলি বুট আফগানি জাতের একটি বড় আকারের ছোলা, যার দানা সাধারণ ছোলার তুলনায় আকারে বড়, রঙে হালকা ও সিদ্ধ করার পর নরম-মাখা টেক্সচারের হয়ে থাকে। ছোলার তরকারি, চানা মশলা, সালাদ এবং বিভিন্ন ইফতার আইটেম তৈরিতে কাবলি বুটের ব্যবহার হয়ে থাকে। Key Benefits of Kabuli Chickpeas (Kabli Boot) - প্রোটিন ও ফাইবারের ভালো উদ্ভিজ্জ উৎস - আকারে বড় ও নরম টেক্সচারের হওয়ায় সালাদ বা চানা মশলার জন্য বিশেষভাবে উপযোগী - আফগানি জাতের হওয়ায় স্বাদে ও গঠনে সাধারণ ছোলার চেয়ে কিছুটা আলাদা - বাচাইকৃত ও পরিষ্কার দানা, তাই অপরিষ্কার উপাদানের ঝামেলা নেই - সতেজভাবে প্যাকেটজাত, তাই স্বাভাবিক রঙ ও স্বাদ বজায় থাকে রান্নার পদ্ধতি ১. সাধারণ চানা মশলা বা তরকারিতে (৪ জনের জন্য) প্রায় ১ কাপ কাবলি বুট যথেষ্ট। ২. রান্নার আগে কমপক্ষে ৮ ঘণ্টা বা সারারাত পানিতে ভিজিয়ে রাখুন, এতে দ্রুত সিদ্ধ হয় ও টেক্সচার নরম থাকে। ৩. ব্যবহারের পর প্যাকেট শক্তভাবে বন্ধ করে শুকনো ও আর্দ্রতামুক্ত স্থানে সংরক্ষণ করুন। উপাদান উৎকৃষ্ট মানের বাচাইকৃত কাবলি বুট (Selected Premium Kabuli Chickpeas)