Acure Red Rice- লাল চাল লাল চাল একটি প্রাকৃতিক ফাইবার সমৃদ্ধ চাল, যার স্বাদ কিছুটা বাদামি ও মাটির মতো গন্ধযুক্ত, আর সাধারণ সাদা চালের তুলনায় এর টেক্সচার একটু বেশি শক্ত ও চিবানোর মতো। ভাত, পোলাও, খিচুড়ি এবং বিভিন্ন হেলদি রেসিপিতে লাল চালের ব্যবহার হয়ে থাকে, যা দৈনন্দিন খাবারে যোগ করে ভিন্নধর্মী স্বাদ ও পুষ্টি। Key Benefits of Red Rice - সাধারণ সাদা চালের তুলনায় ফাইবার ও পুষ্টিগুণে সমৃদ্ধ - ভাত বা পোলাওতে দেয় স্বতন্ত্র বাদামি স্বাদ ও গঠন - ন্যূনতম প্রক্রিয়াজাত হওয়ায় চালের স্বাভাবিক পুষ্টিগুণ বজায় থাকে - খিচুড়ি বা হেলদি রেসিপিতে ব্যবহার করলে খাবারে আনে ভিন্ন মাত্রা ব্যবহারবিধি ১. সাধারণ ভাত রান্নায় (৪ জনের জন্য) প্রায় ২ কাপ লাল চাল ব্যবহার করুন। ২. রান্নার আগে ২০-৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখলে চাল দ্রুত ও সমানভাবে সিদ্ধ হয়। ৩. ব্যবহারের পর প্যাকেট শক্তভাবে বন্ধ করে শুকনো ও আর্দ্রতামুক্ত স্থানে সংরক্ষণ করুন। উপাদান উৎকৃষ্ট মানের বাচাইকৃত লাল চাল (Selected Premium Red Rice)