Acure Shahi Jira Dana (Imperial Cumin)- শাহী জিরা শাহী জিরা সাধারণ জিরার তুলনায় আকারে ছোট, রঙে গাঢ় এবং স্বাদে অনেক বেশি তীব্র ও মিষ্টি-ঝাঝালো, যা রান্নায় এক বিশেষ রাজকীয় সুবাস যোগ করে। বিরিয়ানি, পোলাও, কাবাব এবং বিভিন্ন মোগলাই পদে শাহী জিরার ব্যবহার হয়ে থাকে, যা খাবারকে করে তোলে আরও সুগন্ধি ও স্বাদে অনন্য। Key Benefits of Shahi Jeera (Imperial Cumin) - বিরিয়ানি ও পোলাওতে তীব্র ও রাজকীয় সুবাস যোগ করে - কাবাব বা মাংসের মিশ্রণে স্বাদে আনে বাড়তি গভীরতা - সাধারণ জিরার তুলনায় অনেক বেশি সুগন্ধযুক্ত ও স্বতন্ত্র স্বাদের - সতেজ ও বিশুদ্ধভাবে প্রস্তুত, তাই আসল ঘ্রাণ দীর্ঘস্থায়ী হয় - আয়ুর্বেদিক ধারণা অনুযায়ী হজমে সহায়ক হিসেবে পরিচিত ব্যবহারবিধি ১. সাধারণ বিরিয়ানি বা পোলাওতে (৪ জনের রান্নায়) আধা চা চামচ বা পরিমাণমতো শাহী জিরা যথেষ্ট। ২. রান্নার শুরুতে গরম তেলে বা ঘিয়ে ফোড়ন দিলে এর সুবাস সবচেয়ে ভালোভাবে খাবারে মিশে যায়। ৩. ব্যবহারের পর প্যাকেট শক্তভাবে বন্ধ করে শুকনো ও ঠান্ডা জায়গায় সংরক্ষণ করুন, যাতে সুগন্ধ দীর্ঘদিন অক্ষুণ্ণ থাকে। উপাদান উৎকৃষ্ট মানের বাচাইকৃত শাহী জিরা (Selected Premium Shahi Jeera)