Acure Oregano Leaves- ওরিগানো পাতা ওরিগানো পাতা শুকনো অবস্থায় ব্যবহৃত একটি সুগন্ধি হার্ব, যার তীক্ষ্ণ, মাটির মতো ও কিছুটা মিন্টি সুবাস ইতালিয়ান ও মেডিটেরিয়ান রান্নার অন্যতম পরিচিত বৈশিষ্ট্য। পিৎজা, পাস্তা, সস, স্যান্ডউইচ এবং বিভিন্ন গ্রিলড আইটেমে ওরিগানো পাতার ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায়। Key Benefits of Oregano Leaves - পিৎজা ও পাস্তায় তীক্ষ্ণ ও সুগন্ধি ফ্লেভার যোগ করে - সস বা গ্রিলড আইটেমে দেয় মেডিটেরিয়ান স্বাদের ছোঁয়া - শুকনো অবস্থায় সংরক্ষিত হওয়ায় দীর্ঘদিন সুবাস অক্ষুণ্ণ থাকে - অল্প পরিমাণেই খাবারে কার্যকরভাবে ঘ্রাণ ও স্বাদ নিয়ে আসে ব্যবহারবিধি ১. সাধারণ পিৎজা বা পাস্তায় (৪ জনের জন্য) আধা চা চামচ বা পরিমাণমতো ওরিগানো পাতা যথেষ্ট। ২. রান্নার শেষ পর্যায়ে বা পরিবেশনের ঠিক আগে ছিটিয়ে দিলে এর সুবাস সবচেয়ে ভালোভাবে বজায় থাকে। ৩. ব্যবহারের পর প্যাকেট শক্তভাবে বন্ধ করে শুকনো ও ঠান্ডা জায়গায় সংরক্ষণ করুন, যাতে সুগন্ধ দীর্ঘদিন অক্ষুণ্ণ থাকে। উপাদান উৎকৃষ্ট মানের বাচাইকৃত ওরিগানো পাতা (Selected Premium Oregano Leaves)