Skip to product information
1 of 3

Acure Ganjia Rice- গাঞ্জিয়া চাল

Acure Ganjia Rice- গাঞ্জিয়া চাল

130.00
Weight
Quantity:

গাঞ্জিয়া চাল একটি ঐতিহ্যবাহী দেশীয় জাতের চাল, যার লালচে আভা, চিকন গঠন ও স্বাভাবিক মিষ্টি স্বাদ একে সাধারণ চাল থেকে আলাদা করে তোলে। ন্যূনতম প্রক্রিয়াজাত হওয়ায় এই চালে ধানের প্রাকৃতিক আঁশযুক্ত আবরণ অনেকাংশে বজায় থাকে। ভাত, খিচুড়ি এবং বিভিন্ন ঐতিহ্যবাহী বাঙালি রেসিপিতে গাঞ্জিয়া চালের ব্যবহার হয়ে থাকে।

দেশীয় গাঞ্জিয়া চালের উপকারিতা ও বৈশিষ্ট্য (Acure Ganjia Rice Benefits)

সাধারণ পালিশ করা সাদা চালের তুলনায় আঁশ ও পুষ্টিগুণে সমৃদ্ধ
ন্যূনতম প্রক্রিয়াজাত হওয়ায় চালের স্বাভাবিক গুণাগুণ বজায় থাকে
ভাত হয় সুস্বাদু ও মসৃণ, স্বাভাবিক মিষ্টি স্বাদযুক্ত
ঐতিহ্যবাহী দেশীয় জাতের চাল হওয়ায় স্বাদে রয়েছে ভিন্নধর্মী বৈশিষ্ট্য

গাঞ্জিয়া চাল রান্নার পদ্ধতি (Cooking Instructions)

সাধারণ ভাত রান্নায় (৪ জনের জন্য) প্রায় ২ কাপ গাঞ্জিয়া চাল ব্যবহার করুন।

আঁশযুক্ত চাল হওয়ায় রান্নার আগে ৩০-৪০ মিনিট পানিতে ভিজিয়ে রাখলে দ্রুত ও সমানভাবে সিদ্ধ হয়।

ব্যবহারের পর প্যাকেট শক্তভাবে বন্ধ করে শুকনো ও আর্দ্রতামুক্ত স্থানে সংরক্ষণ করুন।

গাঞ্জিয়া চাল এ বেশি ফাইবার থাকার জন্য মাড় লাল হয়, ভাত কিছুটা আঠালো হয় এবং রান্নায় কিছুটা সময় বেশি লাগে।

Acure খাঁটি গাঞ্জিয়া চালের উপাদান (Ingredients)

উৎকৃষ্ট মানের বাচাইকৃত গাঞ্জিয়া চাল (Selected Premium Ganjia Rice)