Acure Black Pepper Powder – কালো গোলমরিচ গুড়া কালো গোলমরিচ গুড়া তার তীব্র ঝাঁঝালো ঘ্রাণ ও ঝাল স্বাদের জন্য পরিচিত একটি জনপ্রিয় মসলা, যা প্রায় সব ধরনের রান্নাতেই ব্যবহৃত হয়। মাংস, স্যুপ, সালাদ ড্রেসিং থেকে শুরু করে বিভিন্ন দেশি-বিদেশি পদে স্বাদ ও ঘ্রাণ বাড়াতে এটি ব্যবহার করা হয়। Acure-এর এই গোলমরিচ গুড়া উৎকৃষ্ট মানের কালো গোলমরিচ থেকে তৈরি, যাতে থাকে প্রাকৃতিক তীব্রতা ও খাঁটি ঘ্রাণ। Key Benefits of Black Pepper Powder - খাবারে ঝাঁঝালো স্বাদ ও গন্ধ যোগ করে - মাংস ও স্যুপ জাতীয় রান্নায় স্বাদ বাড়াতে সহায়ক - হজমশক্তি ভালো রাখতে সহায়তা করে - খাঁটি ও তাজা গোলমরিচ থেকে তৈরি - সাধারণ সর্দি-কাশির সময় চা বা গরম পানীয়তে ব্যবহারের উপযোগী ব্যবহারবিধি ১. সাধারণ রান্নায় প্রতি পদে আধা থেকে এক চা চামচ পরিমাণ ব্যবহার করুন। ২. রান্নার শেষ পর্যায়ে বা পরিবেশনের ঠিক আগে যোগ করলে ঘ্রাণ ও স্বাদ সবচেয়ে ভালো পাওয়া যায়। ৩. বাতাস ও আর্দ্রতা থেকে দূরে রাখতে ব্যবহারের পর কৌটার মুখ ভালোভাবে বন্ধ করে রাখুন। উপাদান উৎকৃষ্ট মানের বাচাইকৃত কালো গোলমরিচ (Selected Premium Black Pepper)