Acure Cardamom (Elach) - এলাচ আস্ত এলাচ তার মিষ্টি ও তীব্র সুগন্ধের জন্য বিশ্বজুড়ে পরিচিত একটি প্রিমিয়াম মসলা, যা পোলাও, বিরিয়ানি, পায়েস ও মিষ্টান্ন থেকে শুরু করে চা পর্যন্ত ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর সতেজ ও মিষ্টি ঘ্রাণ যেকোনো খাবার বা পানীয়ে বিশেষ স্বাদ যোগ করে, যা একে "মসলার রানী" হিসেবেও পরিচিত করে তুলেছে। Key Benefits of Cardamom (Elach) - পোলাও, বিরিয়ানি ও মিষ্টান্নে সতেজ ও মিষ্টি সুগন্ধ যোগ করে - চায়ে ব্যবহার করলে স্বাদ ও ঘ্রাণ দুটোই বাড়ায় - গরম মসলার মিশ্রণে অপরিহার্য উপাদান - মুখের দুর্গন্ধ দূর করতে সহায়ক - হজমশক্তি ভালো রাখতে সহায়তা করে ব্যবহারবিধি ১. প্রতি ৫০০ গ্রাম পোলাও বা বিরিয়ানিতে ৪-৫টি আস্ত এলাচ ব্যবহার করুন। ২. রান্নার শুরুতে তেলে ফোড়ন দিলে সুগন্ধ সবচেয়ে ভালোভাবে বের হয়। ৩. ব্যবহারের পর এয়ারটাইট কৌটায় সংরক্ষণ করলে দীর্ঘদিন সুগন্ধ অক্ষুণ্ণ থাকে। উপাদান Selected Premium Green Cardamom (উৎকৃষ্ট মানের বাচাইকৃত এলাচ)