Acure Mixed Dal- মিক্সড ডাল মিক্সড ডাল হলো ৫-৬ ধরনের প্রিমিয়াম ডালের সুষম মিশ্রণ, যা রান্নার পর সাধারণ এক পদের ডালের চেয়ে অনেক বেশি ঘন ও মুখরোচক হয়। খিচুড়ি, ডাল-চচ্চড়ি এবং বিভিন্ন মিশ্র তরকারিতে মিক্সড ডালের ব্যবহার হয়ে থাকে, যা একবারেই একাধিক ডালের স্বাদ ও পুষ্টি এনে দেয়। Key Benefits of Mixed Dal (Mixed Lentils) - একাধিক ডালের মিশ্রণে তৈরি, তাই স্বাদ ও পুষ্টিতে বৈচিত্র্য পাওয়া যায় - প্রোটিন ও ফাইবারের ভালো উদ্ভিজ্জ উৎস - খিচুড়ি বা ডাল-চচ্চড়িতে ব্যবহার করলে ঘন ও সমৃদ্ধ স্বাদ পাওয়া যায় - প্রতিটি ডাল আলাদাভাবে গ্রেডিং ও পরিষ্কার করা, তাই বালু-কঙ্করের ঝামেলা নেই - আলাদাভাবে একাধিক ডাল কেনার চেয়ে সময় ও ঝামেলা বাঁচায় রান্নার পদ্ধতি ১. সাধারণ খিচুড়ি বা ডাল রান্নায় (৪ জনের জন্য) প্রায় ১ কাপ মিক্সড ডাল যথেষ্ট। ২. রান্নার অন্তত ৩০-৪০ মিনিট আগে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখুন, এতে সব ধরনের ডাল সমানভাবে ও দ্রুত সিদ্ধ হয়। ৩. ব্যবহারের পর প্যাকেট শক্তভাবে বন্ধ করে শুকনো ও আর্দ্রতামুক্ত স্থানে সংরক্ষণ করুন। উপাদান মসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল, মাসকলাই ডাল, খেশারীর ডাল ও অন্যান্য নির্বাচিত ডাল