Acure Premium Masala Combo Acure Premium Masala Combo হলো রোজকার রান্নার জন্য প্রয়োজনীয় চারটি অপরিহার্য মসলা—হলুদ, জিরা, মরিচ ও ধনে গুঁড়ার একটি সুবিধাজনক প্যাকেজ। প্রতিটি মসলা আলাদাভাবে প্যাকেটজাত, তাই মাছ, মাংস, সবজি বা ডাল—যেকোনো ধরনের তরকারিতে প্রয়োজন অনুযায়ী সহজেই ব্যবহার করা যায়। Key Benefits of Masala Combo Pack - একসাথে ৪টি অপরিহার্য মসলা পাওয়া যায়, তাই আলাদাভাবে কেনার ঝামেলা কমে - প্রতিটি মসলা আলাদা প্যাকেটে থাকায় প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায় - প্রতিদিনের রান্নার জন্য প্রয়োজনীয় মূল মসলাগুলো একসাথে মজুদ রাখা যায় - সতেজ ও বিশুদ্ধভাবে প্রস্তুত, তাই প্রতিটি মসলার আসল রঙ, স্বাদ ও ঘ্রাণ বজায় থাকে ব্যবহারবিধি ১. সাধারণ তরকারিতে (৪ জনের রান্নায়) হলুদ ও মরিচ গুঁড়া আধা চা চামচ এবং জিরা ও ধনে গুঁড়া আধা চা চামচ পরিমাণে ব্যবহার করুন। ২. রান্নার শুরুতে মসলাগুলো সামান্য পানির সাথে গুলে কষিয়ে নিলে রঙ ও স্বাদ সবচেয়ে ভালোভাবে ফুটে ওঠে। ৩. প্রতিটি প্যাকেট ব্যবহারের পর শক্তভাবে বন্ধ করে শুকনো ও ঠান্ডা জায়গায় সংরক্ষণ করুন, যাতে গুণগত মান দীর্ঘদিন বজায় থাকে। উপাদান উৎকৃষ্ট মানের বাচাইকৃত হলুদ (২০০ গ্রাম), জিরা (২০০ গ্রাম), মরিচ (২০০ গ্রাম), ধনে (২০০ গ্রাম) ***বিএসটিআই অনুমোদিত