Acure Cocoa Powder- কোকো পাউডার কোকো পাউডার কোকো বীজ থেকে তৈরি একটি গাঢ় বাদামি রঙের গুড়া, যার তিক্ত-মিষ্টি চকলেট স্বাদ যেকোনো ডেজার্টকে করে তোলে আরও লোভনীয়। চকলেট কেক, ব্রাউনি, হট চকলেট, মিল্কশেক এবং বিভিন্ন বেকিং আইটেম তৈরিতে কোকো পাউডারের ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায়। Benefits of Cocoa Powder - কেক, ব্রাউনি ও বেকড আইটেমে সমৃদ্ধ চকলেট স্বাদ ও রঙ যোগ করে - হট চকলেট বা মিল্কশেকে সহজেই মিশে গিয়ে মসৃণ টেক্সচার দেয় - ন্যূনতম প্রক্রিয়াজাত, তাই কোকোর স্বাভাবিক গন্ধ ও স্বাদ বজায় থাকে - মিহি গুড়া হওয়ায় বেকিং রেসিপিতে সহজে মিশে যায় ব্যবহারবিধি ১. সাধারণ চকলেট কেক বা ব্রাউনির রেসিপিতে (৪ জনের জন্য) প্রায় ২-৩ টেবিল চামচ কোকো পাউডার যথেষ্ট। ২. হট চকলেট বা মিল্কশেক তৈরিতে গরম দুধে সরাসরি মিশিয়ে ভালোভাবে নাড়ুন, এতে দলা বাঁধবে না। ৩. ব্যবহারের পর প্যাকেট শক্তভাবে বন্ধ করে শুকনো ও আর্দ্রতামুক্ত স্থানে সংরক্ষণ করুন। উপাদান উৎকৃষ্ট মানের বাচাইকৃত কোকো বীজ থেকে প্রস্তুত (Prepared from Selected Premium Cocoa Bean)