Skip to product information
1 of 2

Acure Neem Leaf Powder - নিম পাতা গুড়া

Acure Neem Leaf Powder - নিম পাতা গুড়া

85.00
Weight
Quantity:

নিম পাতা প্রাচীনকাল থেকেই ত্বক ও স্বাস্থ্য পরিচর্যায় ব্যবহৃত একটি পরিচিত প্রাকৃতিক উপাদান। Acure Neem Leaf Powder তৈরি হয়েছে বাছাইকৃত মানসম্পন্ন নিম পাতা থেকে, যা রোদে শুকিয়ে গুঁড়া করা হয়েছে স্বাভাবিক প্রক্রিয়ায়। ত্বক ও চুলের যত্নে এটি একটি জনপ্রিয় ভেষজ সমাধান।

ত্বক ও চুলের যত্নে নিম পাতা গুঁড়ার উপকারিতা (Acure Neem Leaf Powder Benefits)

ত্বক পরিষ্কার ও সতেজ রাখতে সহায়তা করে
ফাঙ্গাল ইনফেকশন বা ত্বকের অ্যালার্জি দূর করতে কাজ করে
ব্রণ ও দাগ কমাতে সহায়ক উপাদান হিসেবে কাজ করে
ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সহায়তা করে
খুশকি দূর করতে সহায়তা করে
চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে
ত্বকের জ্বালাপোড়া ও অস্বস্তি কমাতে সহায়তা করে
শরীরের প্রাকৃতিক ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় সহায়তা করে
রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সহায়তা করে
রক্ত পরিষ্কার রাখতে সহায়তা করে

নিম পাতা গুঁড়া ব্যবহারের নিয়ম (How to Use)

মুখে ব্যবহারের জন্য পানি বা গোলাপজলের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন।

মুখে বা ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

খাওয়ার জন্য ব্যবহার করলে আধা চা চামচ কুসুম গরম পানির সাথে মিশিয়ে গ্রহণ করুন।

Acure খাঁটি নিম পাতা গুঁড়ার উপাদান (Ingredients)

উৎকৃষ্ট মানের বাচাইকৃত নিম পাতা (Selected Premium Neem Leaf)

নিম পাতা গুঁড়া ব্যবহারে সতর্কতা (Precautions)

ব্যবহারের আগে অল্প পরিমাণে ত্বকে পরীক্ষা করে নিন এবং অতিরিক্ত পরিমাণে খাওয়া থেকে বিরত থাকুন। গর্ভবতী নারী ও শিশুরা ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নিন।

Just For You

Curated picks, sorted by what's selling best

Acure Chia Seed -চিয়া বীজ

৳145

Health Care Package-1

৳790৳840